প্রকাশিত: Mon, Mar 11, 2024 4:57 PM আপডেট: Fri, Sep 11, 2026 4:26 AM
[১]মিয়ানমার থেকে আবারও অনুপ্রবেশ, ১৭৯ বিজিপি সদস্য বিজিবি হেফাজতে
জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি: [২] মিয়ানমারের রাখাইনে স্বাধীনতাকামী বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষ চলছে। হামলার মুখে টিকতে না পেরে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) এই সদস্যরা সোমবার সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আশ্রয় নেয়।
[৩] সোমবার দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বলেন, নতুন করে আরও ১৭৯ বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। এ ব্যাপারে পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে। বিজিবি তাদেরকে নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নিয়েছে। তারা সবাই মিয়ানমারের অংথাপায়া ক্যাম্পে কর্মরত ছিল।
[৪] স্থানীয় সূত্রে জানা গেছে, পালিয়ে আসা বিজিপি সদস্যরা সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদরের আশারতলি এলাকার নুরুল আলম কোম্পানির লেবু বাগানে আশ্রয় নেয়। খবর পেয়ে বিজিবি সেখানে পৌঁছে তাদের অস্ত্রসহ নিজেদের হেফাজতে নেয়।
[৫] উখিয়া সীমান্তের রহমতের বিল, টেকনাফের হোয়াইক্যং ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে গত ৪ ফেব্রুয়ারি থেকে কয়েক দফায় বিজিপির মোট ৩৩০ সদস্য আত্মসমর্পণ করে বাংলাদেশে ঢুকে পড়ে। পরে দুদেশের মধ্যে আলোচনার মাধ্যমে গত ১৫ ফেব্রুয়ারি তাদের নিজ দেশে পাঠানো হয়। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আরও সংবাদ
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
[১]রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসসহ নৈরাজ্যকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান: ইকবাল সোবহান চৌধুরী